বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে সরকারের 'যোগসাজশ'র অভিযোগ নাহিদের

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে সরকারের 'যোগসাজশ'র অভিযোগ নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু'র বিরুদ্ধে দায়ের করা মামলা যৌক্তিক। রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় এবং এর আগের সময়েও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অতীতে দুদকের কমিশনার থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে অভিযোগ ছিল বলেও দাবি করেন তিনি।

রোববার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির আয়োজনে 'জুলাই: রক্তঋণের উত্তরাধিকার' শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "স্বৈরাচারী রাষ্ট্রপতি এরশাদের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে ইতিহাসে এর নজির রয়েছে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা সেটিকে যৌক্তিক মনে করি না।"

তিনি অভিযোগ করেন, সরকারের সঙ্গে রাষ্ট্রপতির এক ধরনের যোগসাজশ রয়েছে। শুধু রাষ্ট্রপতির সঙ্গেই নয়, আওয়ামী লীগের সঙ্গেও সরকারের যোগসাজশ রয়েছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রতীয়মান হয়েছে। তিনি বলেন, "তারা সেই যোগসাজশ করেই নির্বাচনে এসেছে এবং ক্ষমতায় এসেছে। এ কারণেই ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।"

এনসিপির আহ্বায়ক আরও বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত সরকারের। তবে সরকার কী পদক্ষেপ নেয়, তার ওপরই ফ্যাসিবাদ সম্পর্কে সরকারের প্রকৃত অবস্থান স্পষ্ট হবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩