বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

শবে কদরের রাতে কি আমল করবেন

শবে কদরের রাতে কি আমল করবেন

শবে কদরের রাত (লাইলাতুল কদর) হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও পুণ্যময়। যা রোজার শেষ দশকের (২৫, ২৭ ও ২৯) যেকোনো বেজোড় রাতে হতে পারে। শবে কদরের কারণে কুরআন নাজিলের মাস রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য কয়েকগুণ বৃদ্ধি পায়। এ রাতেই মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরআন নাজিল করেছেন।

 

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রজনি কী? মহিমান্বিত রজনি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এ রজনীতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রুহ তাদের প্রতিপালকের আদেশত্রুমে অবতীর্ণ হয়। এবং ভোর উদিত হওয়ার আগ পর্যন্ত কেবল শান্তি আর শান্তি বিরাজ করে। (আল-কদর, আয়াত : ১-৫)

 

শবে কদর কী?

 

শবে কদর ফারসি শব্দ। শব অর্থ রাত। আর কদর অর্থ সম্মান, মর্যাদা। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি ‘লাইলাতুন’ অর্থ রাত। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা। আরেক অর্থ ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণ। রমজান মাসের শেষ দশদিনের যে কোনো বেজোড় রাতে, ‘শবেকদর’ ঘটে।

 

কোনদিনে শবে কদর পালন করা হয়

 

হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতে কদর তালাশ করতে বলেছেন। এ হিসেবে রমজানের শেষ দশদিনের যেকোনো বেজোড় রাতে শবে কদর তালাশ করা যায়। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজান দিবাগত রাতগুলো। রমজানের শেষ দশকের পাঁচটি রাতে শবে কদর অনুসন্ধান করতে হয়। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। (বুখারি, হাদিস: ২০১৭; মুসলিম, হাদিস: ১১৬৯)

 

শবে কদরের ফজিলত

 

শবে কদরের ফজিলতের বিষয়টি কুরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ করা হাজার মাসের ইবাদতের থেকে উত্তম।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশায় নামাজে দাঁড়ায় তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। (বুখারি, হাদিস: ২০১৪; মুসলিম, হাদিস: ৭৬০)

 

শবে কদরে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির ও মহান আল্লাহর কাছে  বেশি বেশি তওবা করা যায়।

 

আজ ২২ রমজান (১২ মার্চ, বৃহস্পতিবার) মাগরিবের আজানের পর থেকে ২৩ রমজানের রাত বা সময় গণনা শুরু হবে। যা মূলত পবিত্র লাইলাতুল কদরের সন্ধানের জন্য গুরুত্বপূর্ণ রাত হিসেবে গণ্য হয়। আল্লাহ তায়ালা তার প্রত্যেক বান্দাকে এ মহান রাতে ইবাদত করা তওফিক দিন। আমিন

আরও

মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন প্রবাসফেরত আশরাফ

গুড নিউজ

মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন প্রবাসফেরত আশরাফ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর মুচিরা গ্রামের গিলাচালা এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন। পরিবারে স্বচ্ছতা ফেরাতে ১৯৯৭ সাল...

২০২৬-০৩-২৭ ১২:০৪

১৯৭৭ থেকে ২০২৬: বাবার পথ ধরে ছেলের উদ্যোগ

গুড নিউজ

১৯৭৭ থেকে ২০২৬: বাবার পথ ধরে ছেলের উদ্যোগ

বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি ব্যবস্থাপনার এক ঐতিহাসিক উদ্যোগ ছিলো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

২০২৬-০৩-১৮ ১১:২০

ঈদের ছুটিতে যেতে পারেন হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ের যেসব স্থানে

গুড নিউজ

ঈদের ছুটিতে যেতে পারেন হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ের যেসব স্থানে

দেশের একেবারে উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয় পর্বতমালার সান্নিধ্যে থাকায় একে বলা হয় ‘হিমালয়ের কন্যা’। শীতকালে আকাশ পরিষ্কার...

২০২৬-০৩-১৮ ১১:১৯

জীবননগরে রজনীগন্ধা ফুল চাষে লাভবান চাষিরা

গুড নিউজ

জীবননগরে রজনীগন্ধা ফুল চাষে লাভবান চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। সুগন্ধি ও সৌন্দর্যের কারণে বাজারে এ ফুলের চাহিদা থাক...

২০২৬-০৩-১৮ ১১:১৯

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের আমীর

গুড নিউজ

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের আমীর

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইস...

২০২৬-০৩-১৮ ১১:১৯

নিজ দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ দিলো আমিরাত

গুড নিউজ

নিজ দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ দিলো আমিরাত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এমন পরিস্থিতে সেখানে বিমান চলাচ...

২০২৬-০৩-১৮ ১১:১৯