বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, `যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তোলা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আগামী এপ্রিল, ২০২৬ হতে শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।

এর আগে ২৬ মার্চ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বিশেষ ম্যাচে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই।’ তিনি বলেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টস-ই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল ও বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’

আরও

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব আজ সোমবারও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠা...

২০২৬-০৩-৩১ ০০:০৫

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃ...

২০২৬-০৩-৩০ ১৩:২৫

ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান আবারও চালুর উদ্যোগ

শিক্ষা-ক্যাম্পাস

ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান আবারও চালুর উদ্যোগ

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সর...

২০২৬-০৩-৩০ ১২:২৩

শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার এখনো পুরোপুুরি প্রস্তুত হয়নি, তবে এপ্রিলের শুরুতে এ প্রক্রিয়া সম্পন্ন হবে ব...

২০২৬-০৩-২৯ ১৯:০৪

এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্রসচিবসহ...

২০২৬-০৩-২৯ ১৯:০১

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে ইতিবাচক খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি...

২০২৬-০৩-২৮ ১৯:৫৯