শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান

লক্ষ্য তাড়ায় জয়ের দিক থেকে বিগত সকল আসরকে ছাড়িয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। কোনো আসরে সর্বোচ্চ ১০ ম্যাচে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড হয়ে গেল গতকাল (বুধবার)। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার রায়ান রিকেলটনের করা রেকর্ডগড়া সেঞ্চুরি ম্লান হয়ে গেছে। বিপরীতে ট্রাভিস হেড ও হেইনরিখ ক্লাসেনদের ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বাইয়ের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় জিতল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত হয়েছে ৪১ ম্যাচ, ফাইনালসহ সবমিলিয়ে আরও ৩৩ ম্যাচ বাকি। কিন্তু এরইমাঝে ১০ ম্যাচে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় সফল হয়েছে পরে ব্যাট করা দল। ২০২৫ আসরে সর্বোচ্চ ৯ ম্যাচে দুইশ’র বেশি রানতাড়ায় সফলতার রেকর্ড ছিল। এবার সেটিকে ছাড়িয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েকদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রান তাড়ায় জিতে বিশ্বরেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। বোঝাই যাচ্ছে ২০২৬ আইপিএল লক্ষ্য তাড়ায় বড় ধামাকা নিয়ে এসেছে।

হায়দরাবাদের বিপক্ষে ওয়ানখেড়েতে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৪৩ রান তোলে। ওয়ানখেড়েতে টি-টোয়েন্টির প্রথম ইনিংসে ব্যাট করা দলের সর্বোচ্চ রান এটি। দ্বিতীয় ইনিংসে নেমে হায়দরাবাদ আইপিএলের চতুর্থ সর্বোচ্চ ২৪৪ রানতাড়ায় সফল হলো। লক্ষ্য তাড়ায় তারা তো সফল হয়েছে–ই, গন্তব্যে পৌঁছেছে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখে। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেও পরাজয়ের তিক্ততা সঙ্গী হলো রিকেলটনের। 

প্রথমে ব্যাট করতে নেমে রিকেলটন ও উইল জ্যাকস মিলে ঝোড়ো শুরু এনে দেন মুম্বাইকে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা ৭৮ রান তোলেন। ৭.১ ওভারে ৯৩ রান তুলতেই ফেরেন জ্যাকস। ইংলিশ এই ব্যাটার ২২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করেন। তবে শেষ পর্যন্ত টিকেছিলেন রিকেলটন। প্রোটিয়া এই তারকা ৫৫ বলে ১২৩ রানের ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ৮ ছক্কায়। এর আগে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ৪৪ বলে, ‍যা মুম্বাইয়ের কোনো ব্যাটারের সবচেয়ে দ্রুততম। এর আগে ২০০৮ আসরে সনৎ জয়সুরিয়া ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০