শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব্যাট দুই বিভাগে দারুণ ছন্দময় খেলছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে স্বাগতিকদের বিপক্ষে লিড নেওয়া এখন শান্ত-তানজিদদের জন্য কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় দিন শুরুর আগে বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি নিজেদের পরিকল্পনার দুর্বলতা স্বীকার করেছেন অজি তারকা মিচেল স্টার্ক।

আজ (শুক্রবার) দিনের খেলার শুরুর আগে চ্যানেল সেভেনের সঙ্গে কথা বলার সময় অস্ট্রেলিয়ার এই পেসার ইঙ্গিত দিয়েছেন, বোলিংয়ের কৌশলে পরিবর্তন আনা হয়েছে। স্টার্ক বলেন, ‘ওরা স্পষ্টতই খাটো গড়নের ব্যাটিং ইউনিট। তাই আমাদের সম্ভবত বলটা একটু বেশি ফুল লেংথে করতে হবে। স্টাম্পের বাইরে থাকা বলগুলো বেশ কমপ্যাক্টভাবে ছেড়ে দেওয়ায় তারা বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল, যখন বলটা খেলার মতো অবস্থায় ছিল।’

‘আমরা যখন বেশি ফুল লেংথে করেছি, তারা সম্ভবত সেসব ওভারপিচড বলে কিছুটা রান তুলে নিয়েছে’, আরও যোগ করেন বাঁ-হাতি এই পেসার। বোলিং-পারফরম্যান্স অনুযায়ী, প্যাট কামিন্সের বলের লেংথ আগের তুলনায় অনেক বেশি ফুলার হয়েছে। প্রথ দিন তার গড় লেংথ ছিল ৭.৬ মিটার, যেখানে আজ স্টাম্প থেকে গড়ে ৬.৩ মিটার লেংথে বল করেছেন তিনি।

প্রথম দিন উইকেটের আচরণ বুঝতে পারেননি জানিয়ে স্টার্ক বলেন, ‘প্রথম দিনটা আমাদের সেরা ছিল না। সম্ভবত দুই দলের জন্যই বিষয়টি কিছুটা অজানা ছিল। এই উইকেট কেমন আচরণ করবে, তা আমাদের অনেকেরই জানা ছিল না। গত বছর যারা এখানে সাদা বলের (সীমিত ওভার) ম্যাচ খেলেছিল, তারা বলেছিল উইকেটটা সাদা বলের ক্রিকেটের জন্য বেশ ভালো ছিল। বুধবার যারা এখানে ছিল, তারা বলেছিল উইকেট বেশ শক্ত ছিল। এরপর গতকাল যখন কভার সরানো হলো, তখন উইকেটে কিছুটা আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব দেখা যায়।’

অচেনা উইকেটেও বাংলাদেশের স্বাভাবিক ব্যাটিংয়ের প্রশংসা করলেন অজি তারকা, ‘আজ সকালে কভার থাকার কারণে এবং কিছুটা ঘাম জমায় একই অবস্থা থাকবে কি না, সেটাই দেখার বিষয়। আশা করি আমাদের জন্যও সেটাই হবে। তবে আমরা দেখেছি, দিন যত গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। (প্রথম) দিনের দ্বিতীয়ার্ধে বাংলাদেশও বেশ ভালো ব্যাটিং করেছে।’

আরও

নিজেকে হারায়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

খেলাধুলা

নিজেকে হারায়ে খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পল পগবা। ছিলেন ফ্রান্স একাদশের নিয়মিত মুখ। বিশ্বকাপের পর আর...

২০২৬-০৮-১১ ২৩:৩০

বিয়ের ঠিক আগে সমালোচকদের জবাব দিলেন রোনালদোর হবু স্ত্রী

খেলাধুলা

বিয়ের ঠিক আগে সমালোচকদের জবাব দিলেন রোনালদোর হবু স্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনা নতুন কিছু নয়। কখনো পোশাক, কখনো শারীরিক গড়ন, আবার কখনো ব্যক্তিগত জীবন- বিভিন্ন...

২০২৬-০৮-১১ ২২:২২

বাংলাদেশের বিপক্ষে যে চ্যালেঞ্জ দেখছেন হেড

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে যে চ্যালেঞ্জ দেখছেন হেড

২২ বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেট ফিরছে। আগামী ১৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ অপেক্ষ...

২০২৬-০৮-১০ ২০:২৯

ইনফান্তিনোকে আগাম সমর্থন দেয়নি বাংলাদেশ: বাফুফে সভাপতি

খেলাধুলা

ইনফান্তিনোকে আগাম সমর্থন দেয়নি বাংলাদেশ: বাফুফে সভাপতি

বিশ্বকাপের বেসরকারিকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশ আগাম কোনো...

২০২৬-০৮-০৯ ১৯:৫৩

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

খেলাধুলা

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ অনেকটা ভাগ্য নির্ধারণ করে দিলো ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস...

২০২৬-০৮-০৯ ১৩:৫৩