সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় মন্ত্রী ফ্লাইটটির কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সময় কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাগেজ সরবরাহের সময় কমিয়ে আনার লক্ষ্যে তিনি উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট এবং কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় (সিনক্রোনাইজেশন) নিশ্চিত করার নির্দেশনা দেন।

এছাড়া, কোনো ফ্লাইট অবতরণের পূর্বেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন মন্ত্রী। সম্মানিত যাত্রীদের জন্য সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রদর্শনের লক্ষ্যে বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে ওয়াশরুমগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।

পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান সরকার দেশের বিমানবন্দরে যাত্রী হয়রানি দূরীকরণের লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সে হিসেবে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য মন্ত্রী পর্যায়ে তদারকি একটি অসাধারণ উদ্যোগ হিসেবে প্রতীয়মান হয়। সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাগেজ হান্ডলিংয়ে হয়রানি অনেকাংশেই লাঘব হবে বলে আশা করা যায়।

আরও

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয়

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৭

ছয় মাসেই স্টারলিংকের ৪৫ রাউটার চুরি, অ্যানটেনাও উধাও

জাতীয়

ছয় মাসেই স্টারলিংকের ৪৫ রাউটার চুরি, অ্যানটেনাও উধাও

দেশে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবায় বড় ধর...

২০২৬-০৯-০৭ ১৯:৪৬

পরিকল্পিতভাবে জাকাত দিলে ৮-১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্মমন্ত্রী

জাতীয়

পরিকল্পিতভাবে জাকাত দিলে ৮-১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্মমন্ত্রী

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তিরা সঠিকভাবে জাকাত প্রদান এবং শ...

২০২৬-০৯-০৭ ১৯:৪২

রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরানোর দাবি

জাতীয়

রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরানোর দাবি

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংসদ সদস্য রেহানা আক্তার রা...

২০২৬-০৯-০৭ ১৯:৩৭

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয়

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাজ সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ‘ডিজিটাল অ্যাক্রিডিটেশন ও কার্ড...

২০২৬-০৯-০৭ ১৮:৫৮

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয়

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্...

২০২৬-০৯-০৭ ১৮:৫৬