বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণের বার

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে প্রায় ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকবিহীন অবস্থায় স্বর্ণের চালানটি উদ্ধার করা হয় বলে ঢাকা কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সোয়া ৯টার দিকে কাস্টমস কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ নম্বর ফ্লাইটে তল্লাশি চালান। এ সময় বিমানের ১৯-এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পান তারা।

পরে সেগুলো কাস্টমস হলে এনে খুলে দেখা যায়, ভেতরে ৮০টি স্বর্ণের বার রয়েছে। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম, মোট ওজন প্রায় ৯ কেজি।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

আরও

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

জাতীয়

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক- এই তিন গুর...

২০২৬-০৯-০৩ ১৯:৪৫

শুক্রবার জন্মাষ্টমীর ছুটি, মিলবে না অতিরিক্ত কর্মদিবস

জাতীয়

শুক্রবার জন্মাষ্টমীর ছুটি, মিলবে না অতিরিক্ত কর্মদিবস

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার সরকারি ছুটি। তবে দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় এ উ...

২০২৬-০৯-০৩ ১৯:৩৯

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশে ২২ ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি

জাতীয়

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশে ২২ ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি

বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ১৩টি দেশের ২২টি ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি...

২০২৬-০৯-০৩ ১৯:৩৫

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যো...

২০২৬-০৯-০৩ ১৮:৩৮

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে ৪০০টির বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ...

২০২৬-০৯-০৩ ১৮:১৪

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

২০২৬-০৯-০৩ ১৬:১৫