বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী,২ মাসের কারাদণ্ড

সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী,২ মাসের কারাদণ্ড

রাজবাড়ীর কালুখালীতে সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মো: মিঠুন শেখ নামে এক ব্যক্তি মাদকসহ জনতার হাতে আটক হয়েছেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিঠুন শেখ কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর এলাকার মৃত মক্কেল আলী শেখ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মিঠুন শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তার স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ ঘটে। সকালে তিনি তার সাবেক স্ত্রীর সাথে দেখা করার অজুহাতে ওই এলাকায় আসেন। তবে তার আচার-আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সাবেক স্ত্রী স্থানীয় জনতাকে ডেকে তার দেহ তল্লাশি করতে বলে। একপর্যায়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃত ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়।

কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, স্থানীয়রা মিঠুন শেখ নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে আমাদের খবর দেয়।ঘটনা স্থানে গিয়ে সত্যতা পাই।এসময় অভিযুক্তের স্ত্রী সন্তানের সাক্ষী দেয়। পরে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২