মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মাণাধীন প্রকল্পগুলোর মধ্যে রূপপুরেই প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এই ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রক্রিয়া-সংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় সহায়তা মিলবে।

এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এটি তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং এটি স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।

এ ছাড়া, এআইসিএস ৩৬০টি প্রক্রিয়া-সংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের পরামর্শ দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা রয়েছে।

জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে সিস্টেমটি অপারেটরদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলা করতে সহায়তা করবে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সবচেয়ে বড় প্রকল্পই নয়, আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি আমাদের একটি অগ্রণী প্রকল্প। বিদেশে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, এই সিস্টেম পরিস্থিতি মোকাবিলায় সাড়া দেওয়ার সময় কমাবে, পরিচালন ব্যয় হ্রাস করবে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের জন্য নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, জেনারেশন থ্রি প্লাস (৩+) প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ এটমস্ট্রয় এক্সপোর্ট।

আরও

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টা...

২০২৬-১০-১৩ ১৪:২৬

মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন নেই, হুমকিতে জীববৈচিত্র্য

সারা দেশ

মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন নেই, হুমকিতে জীববৈচিত্র্য

মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে গড়ে উঠেছে প্রায় ২০০টি রিসোর্ট। এর মধ্যে শ্রীমঙ্গলেই রয়েছে শতাধিক। অভিযোগ রয়েছে, কো...

২০২৬-১০-১৩ ১৪:২৪

ফেনীতে ইয়াবা ও মদ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা

সারা দেশ

ফেনীতে ইয়াবা ও মদ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা

ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০ পিস ইয়াবা ও ৬ বোতল বিলাতি মদ...

২০২৬-১০-১৩ ১৪:২৩

আদালতের রায় বাস্তবায়নে পুলিশের উপস্থিতিতেই বিএনপি নেতাদের বাধা ও হামলা

সারা দেশ

আদালতের রায় বাস্তবায়নে পুলিশের উপস্থিতিতেই বিএনপি নেতাদের বাধা ও হামলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিরোধীয় জমির দখল আদালতের নির্দেশে প্রথম পক্ষকে বুঝিয়ে দিতে গিয়ে তীব্র বাধা, বাকবিতণ্ড...

২০২৬-১০-১৩ ১৪:২২

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সারা দেশ

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ...

২০২৬-১০-১৩ ১৩:৫৯