রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রোনালদোকে পাস না দেওয়ায় বিতর্ক, মুখ খুললেন তার সতীর্থ

রোনালদোকে পাস না দেওয়ায় বিতর্ক, মুখ খুললেন তার সতীর্থ

কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর পর্তুগাল শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা ম্যাচে নিজের ছাপ রাখতে পারেননি, আর সেটিকে ঘিরেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ। কেউ রোনালদোর ছন্দহীনতার দিকে আঙুল তুলছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন দলের সমন্বয় ও আক্রমণভাগে সৃষ্ট সুযোগের মান নিয়ে।

বিশেষ করে বিশ্বের অন্যতম শক্তিশালী মিডফিল্ড থাকা সত্ত্বেও ফরোয়ার্ডদের জন্য কার্যকর পাস তৈরি করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল। এমন পরিস্থিতিতে একটি প্রশ্নও সামনে এসেছে—রোনালদো দলে থাকায় কি সতীর্থদের মধ্যে তাকেই বল দেওয়ার বাড়তি চাপ কাজ করে? পর্তুগিজ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাওয়ের উত্তর, মোটেই না।

আগামীকাল হিউস্টনে গ্রুপ ‘কে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় খুঁজতে নামার আগে ফ্লোরিডার পাম বিচে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ২৩ বছর বয়সী এই উইঙ্গার। তিনি বলেন, ‘তাকে (রোনালদো) বল পাস দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজন আমাদের নেই।’

তবে একই সঙ্গে পর্তুগিজ অধিনায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও জানান তিনি, ‘ক্রিশ্চিয়ানো আমাদের জন্য একটা বড় উদাহরণ। প্রতিদিন অনুশীলনে তিনি যেভাবে নিজেকে উজাড় করে দেন, তা দেখে মনে হয় এটাই যেন তার ক্যারিয়ারের শেষ সেশন।’

কনসেইসাওয়ের মতে, গোল করার স্বাভাবিক ক্ষমতার দিক থেকে রোনালদোর সমকক্ষ ফুটবল ইতিহাসে খুব কমই আছেন, ‘আমি মনে করি, গোল করার যে সহজাত গুণ ক্রিশ্চিয়ানোর আছে, সেই জায়গায় তার সমকক্ষ আর কেউ নেই। কিন্তু তাই বলে মাঠে সবসময় তাকেই বল দিতে হবে, এমন কোনো প্রয়োজনীয়তা নেই।’

মাঠে সিদ্ধান্ত নেওয়ার বাস্তবতাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ফুটবল এমন একটি খেলা, যেখানে এক মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয় এবং সেখানে ব্যক্তিগত পরিচয়ের চেয়ে পরিস্থিতিই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমার নিজের কথাই যদি বলি, তখন আমি সেই খেলোয়াড়কেই বল দিই, যে ফাঁকায় থাকে এবং যাকে পাস দেওয়াটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়। পাশে কে দাঁড়িয়ে আছে, সেটা দেখার মতো সময় থাকে না। মাঠে আমরা বেশির ভাগ কাজই সহজাত প্রবৃত্তি থেকে করি। সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়।’

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০