শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রোলার মেশিনে প্রাণ গেল কিশোর শ্রমিকের

রোলার মেশিনে প্রাণ গেল কিশোর শ্রমিকের

বগুড়ার দুপচাঁচিয়ার একটি প্লাস্টিক কারখানায় কর্মব্যস্ত রাতের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জীবিকার সন্ধানে পরিবার ছেড়ে আসা কিশোর শ্রমিক আলিফ (১৭) আর ঘরে ফেরা হলো না। সুতা তৈরির রোলার মেশিনে আটকে তার প্রাণ ঝরে গেল কর্মস্থলেই।

শনিবার (৬ জুন) রাতে দুপচাঁচিয়া পৌরসভার তেলিগাড়ী এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছি গ্রামের গুলজারের ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

কারখানা সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের শিফটে কাজ করার সময় অসাবধানতাবশত আলিফ সুতা তৈরির রোলার মেশিনের সঙ্গে আটকে যান। মুহূর্তের মধ্যেই মেশিনের আঘাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি পরিচালনায় পর্যাপ্ত সতর্কতা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি ব্যস্ত কারখানার শব্দমুখর পরিবেশে চলতে থাকা উৎপাদনের চাকা থামেনি, কিন্তু সেই চাকার কাছেই থেমে গেছে আলিফ নামের এক কিশোর শ্রমিকের জীবনযাত্রা।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২