বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রিশাদের মলিন দিনে হারল রাওয়ালপিন্ডি

রিশাদের মলিন দিনে হারল রাওয়ালপিন্ডি

বোলিংয়ের শুরুটা নিয়ন্ত্রিত হলেও, সেই ধারা বজায় রাখতে পারলেন না শেষ পর্যন্ত। ফলে উইকেটশূন্য থেকে সাড়ে নয় গড়ে রান দিলেন রিশাদ হোসেন। তার মলিন দিনে আবারও বড় পুঁজি নিয়ে হারের স্বাদ পেল রাওয়ালপিন্ডিজ। তাদের দেওয়া দেওয়া ১৯৮ রানের লক্ষ্য তাড়ায় করাচি কিংস ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতেছে।

চলমান পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ২১৪ রান সংগ্রহের পরও হারতে হয়েছিল রাওয়ালপিন্ডিকে। দ্বিতীয় ম্যাচেও প্রায় দুইশ রান তোলার পর বোলাররা সেটিকে অপর্যাপ্ত প্রমাণ করলেন। রিশাদ আগের ম্যাচেও ৩৫ রান খরচ করেছিলেন, বিনিময়ে নেন ১ উইকেট। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) নামের প্রতি সুবিচার করতে পারলেন না, হাত ফসকে গেছে ক্যাচও। এখন পর্যন্ত খেলা নিজেদের দুটি ম্যাচেই হেরে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রাওয়ালপিন্ডিজ ঝোড়ো শুরু পেলেও, টপঅর্ডার তিন ব্যাটারকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে বিপদে পড়ে। সেখান থেকে তাদের টেনে তোলেন ড্যারিল মিচেল ও স্যাম বিলিংস। দুজন মিলে ১২০ রানের জুটি গড়েন। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় মিচেল ৬৫ এবং ৩৫ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৮ রান করেছেন। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ান ১৩ বলে ২১ এবং আব্দুল্লাহ ফজল ৭ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেললে প্রায় দুইশ রানের পুঁজি পায় রাওয়ালপিন্ডিজ। রিশাদ ব্যাটিংয়ে নেমেছিলেন ইনিংসের দুই বল বাকি থাকতে, যদিও এক বল খেলে কোনো রান করতে পারেননি।

করাচির পক্ষে হাসান আলি ৩ ‍উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে করাচিও ভালো শুরু পায়। সাত ওভারে ১ উইকেট ৫৮ রান করে তারা। অষ্টম ওভারে বোলিংয়ে এসে রিশাদ দুই ওভারের স্পেলে ১২ রান দিয়েছেন। পরের দুই ওভারে অনিয়ন্ত্রিত বোলিংয়ে খরচ করেছেন ২৬ রান। অবশ্য রাওয়ালপিন্ডির অন্য বোলাররাও সেভাবে কার্যকর কিছু করতে পারছিলেন না। ড্যারিল মিচেল অবশ্য রান খরচের পাশাপাশি মাঝেমধ্যে ব্রেকথ্রু দিচ্ছিলেন। তবে বাকিদের অসহায় করে ডেভিড ওয়ার্নার ও আজম খানরা দ্রুতগতিতে রান তুলেছেন।

ওয়ার্নার ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করে ফিরলেও, ২৮ বলে ফিফটি করে এগোতে থাকেন আজম। অষ্টাদশ ওভারে মোহাম্মাদ আমির খানকে পরপর চার ও ছক্কার পর ডিপ মিডউইকেটে তুলনামূলক সহজ ক্যাচ তুললেও রিশাদ তালুবন্দি করতে পারেননি। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ডানহাতি এই ব্যাটার ছয়টি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৭৪ রান করেছেন। তিনি ফিরলেও জয় পেতে অসুবিধা হয়নি করাচির। রাওয়ালপিন্ডির পক্ষে মিচেল সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

নিজেদের তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ওয়ার্নার নেতৃত্বাধীন করাচি। ২ ম্যাচ জিতে দুইয়ে মুলতান সুলতান।

আরও

বিএসপিএ'র বর্ষসেরা হামজা চৌধুরী না ঋতুপর্ণা

খেলাধুলা

বিএসপিএ'র বর্ষসেরা হামজা চৌধুরী না ঋতুপর্ণা

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণ...

২০২৬-০৫-১৮ ২২:২৪

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

খেলাধুলা

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স তাদের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভা...

২০২৬-০৫-১৮ ১৮:৫০

বিশ্ব রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে

খেলাধুলা

বিশ্ব রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে

প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতার পরও লিটন দাসের সেঞ্চুরি এবং বোলারদের দারুণ পারফরম্যান্সে লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতী...

২০২৬-০৫-১৮ ১৭:৩২

অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

আসন্ন জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অজিরা। আগেই সিরিজের সূ...

২০২৬-০৫-১৭ ২১:১৫