মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন, ইয়াজউদ্দিনের বাসায় চাচক্রের তথ্য মিলেছে

রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন, ইয়াজউদ্দিনের বাসায় চাচক্রের তথ্য মিলেছে

রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক-এগারোর সরকারের কুশীলব ছিলেন এমন কিছু সামরিক ও বেসামরিক কর্মকর্তার নাম, যারা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে সেনা সমর্থিত এক-এগারোর সরকার গঠনে নেপথ্যে কাজ করেছেন।

ঘটনার দিন ইয়াজউদ্দিনের বাসায় এক চাচক্রে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন সেনা কর্মকর্তা। মাসুদ উদ্দিন চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। ডিবি সূত্র জানিয়েছে, ওই চাচক্রে তৎকালীন তিন বাহিনীর প্রধান ছাড়াও আরও অনেকে ছিলেন, যাদের ওপর নজর রাখা হয়েছে।

ডিবি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাসুদ উদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করছেন, তবে বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছেন। নিবিড় তদন্তে তার সব কর্মকাণ্ডের তথ্য বের হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। মাসুদ উদ্দিন চৌধুরীর অর্থিক দুর্নীতি সম্পর্কেও দুদক তদন্ত শুরু করবে।

প্রসঙ্গত, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা, মানব পাচার, প্রতারণা ও মানি লন্ডারিংসহ ১১টি মামলা রয়েছে। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮