মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রেকর্ড গোলের পর এমবাপে বললেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই’

রেকর্ড গোলের পর এমবাপে বললেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই’

সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপসহ তিন আসরে ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় দুই নম্বরে এখন তিনি। লিওনেল মেসির চেয়ে এক গোল পেছনে থাকা এই ফরোয়ার্ড একটি রেকর্ড নিজের করে নিয়েছেন।

বিশ্বকাপে নকআউট ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন এমবাপে। ৯ ম্যাচে ৯ গোল তার, ব্রাজিলের দুই সাবেক তারকা লিওনিদাস ও রোনালদোকে (সমান ৮) পেছনে ফেলেছেন তিনি। এছাড়া গোল্ডেন বুটের দৌড়ে ষষ্ঠ গোলে মেসির পাশেও বসেছেন এমবাপে।

গোলের সংখ্যা বাড়াতে চাইলে বিশ্বকাপে টিকে থাকতে হবে দলকে। সামনে শেষ ষোলোতে তারা লড়বে টাইব্রেকারে জার্মানিকে শেষ ৩২ থেকে বিদায় করা প্যারাগুয়ে। এই ম্যাচ নিয়ে সতর্ক এমবাপে, ‘তারা এরই মধ্যে প্রমাণ করেছে, তারা খুব গুরুত্ব দিয়ে নিচ্ছে জার্মানিকে। বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। আমরা সেখানে জিততে চেষ্টা করতে যাচ্ছি।’

বাংলাদেশ সময় আগামী ৫ জুলাই রাত তিনটায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান দলের মুখোমুখি হবে ফরাসিরা। এর আগে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোতে ১-০ গোলে প্যারাগুয়েকে হারায় তারা।

এমবাপে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন, প্রতি ম্যাচে তার গড় গোল ১। টুর্নামেন্টে ইতিহাসে শীর্ষ সাত গোলদাতার তালিকায় তৃতীয় সর্বোচ্চ এটি। তার উপরে আছেন জাস্ট ফন্টেইন। মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেন তিনি (প্রতি ম্যাচে ২.১৭) ও ১৩ ম্যাচে ১৪ গোল করা গার্ড মুলার (১.০৮)।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪