রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা সন্দেহজনক: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৩-১৫ ২২:০২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬| চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, নির্বাচিত সরকার আসার পরও রাষ্ট্রপতিকে পদে রাখা সন্দেহজনক। তিনি বলেন, রাষ্ট্রপতি বিগত ফ্যাসিবাদী সরকারের একজন সহযোগী ছিলেন এবং তাকে দ্রুত অভিশংসনের আওতায় আনা উচিত।
রোববার (১৫ মার্চ) রাজধানীর বিজয় সরণি এলাকায় এনসিপির পেশাজীবী অঙ্গসংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সংবিধানের নামে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তাই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীর।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ, সদস্যসচিব তৌহিদ হোসেন মজুমদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।