জাতীয় সংসদে রুমিন ফারহানা অভিযোগ, “২১ ফেব্রুয়ারি আমি মব কালচারের শিকার”
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৩-৩০ ১৮:৩১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে অভিযোগ করেন, তিনি ২১ ফেব্রুয়ারি মব কালচারের শিকার হয়েছেন। তিনি বলেন, বর্তমানে চলমান ‘মব কালচার’ এবং বিগত সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
রুমিন ফারহানা উল্লেখ করেন, “২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মব কালচারের শিকার হয়ে ২৫০ থেকে ৩০০ মানুষ নিহত হয়েছে। এমনকি আমি নিজেও ২১ ফেব্রুয়ারি এর ভুক্তভোগী। এই কালচার বন্ধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?”
রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি—বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো অনুমতি দেব না।”