রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানেরর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি পদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতির নির্বাচনে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীতি প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী হয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য।

সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভা কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিল। ওই সময়ে বিএনপির প্রার্থী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

১১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে ১১তম রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তিনি ভোট পেয়েছিলেন ১৭২ ভোট।

আরও

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয়

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

অবৈধ মজুত ও অসাধু ব্যবসার বিরুদ্ধে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ১৫:৫৪

শেখ হাসিনাকে গ্রহণ না করলে পরিস্থিতি কী হতো, বলা কঠিন’

জাতীয়

শেখ হাসিনাকে গ্রহণ না করলে পরিস্থিতি কী হতো, বলা কঠিন’

শেখ হাসিনা ভারত যাওয়ার সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তৎকালীন পরিস্থিতিতে তাকে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে তেমন কো...

২০২৬-১০-০৩ ১৫:০৪

অন্যায় করলে কারও ছাড় নেই: সুলতান সালাউদ্দিন টুকু

জাতীয়

অন্যায় করলে কারও ছাড় নেই: সুলতান সালাউদ্দিন টুকু

আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সাল...

২০২৬-১০-০৩ ১৪:৫৬

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয়

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্র...

২০২৬-১০-০২ ২২:২৫

রাশিয়া থেকে ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

জাতীয়

রাশিয়া থেকে ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার...

২০২৬-১০-০২ ২০:৪২