শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি হলেন—তবলছড়ি ওয়াপদা কলোনির সুকুমার দাশ (৪০), রিজার্ভ বাজারের নাপ্পিঘাটার আব্দুল মান্নান (৪৫), নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও **মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮)**কে।

অন্যদিকে, পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে **বাবু বড়ুয়া (৪০)**কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

সারা দেশ

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে ৩ দিনব্যাপী অ্যাডলোসেন্ট গার্লস ক্লা...

২০২৬-০৮-২৮ ১৪:৩৩

নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

সারা দেশ

নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্...

২০২৬-০৮-২৮ ১৪:৩২

নারায়ণগঞ্জে লরির ধাক্কায় দোকান কর্মচারীর মৃত্যু

সারা দেশ

নারায়ণগঞ্জে লরির ধাক্কায় দোকান কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন...

২০২৬-০৮-২৮ ১৪:২৮

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

সারা দেশ

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের দুয়ার। একইসঙ্গে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোও খুলে দ...

২০২৬-০৮-২৮ ১১:৩৭

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সারা দেশ

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

রংপুর নগরীর নবদীগঞ্জ এলাকায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষো...

২০২৬-০৮-২৮ ১১:১৯

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

সারা দেশ

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে...

২০২৬-০৮-২৮ ০৮:৪৬