শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে নির্বাহী প্রকৌশলী অপসারণের আবেদন

রাঙামাটিতে নির্বাহী প্রকৌশলী অপসারণের আবেদন

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে দায়িত্ব থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদন পাঠিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো আবেদনে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশ বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ তুলে ধরা হয়েছে।

গত ২৪ মার্চ জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে এ আবেদনটি প্রেরণ করা হয়। মো. মুছা গংয়ের দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে বিষয়টি উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

আবেদনে উল্লেখ করা হয়, নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন পর্যায় থেকে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্রসহ বিষয়টি সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রাপ্ত লিখিত অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরও

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সারা দেশ

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেন স্থানীয় বাস...

২০২৬-০৮-২৯ ১৯:৪৮

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

সারা দেশ

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...

২০২৬-০৮-২৯ ১৯:২০

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড...

২০২৬-০৮-২৯ ১৯:১৭

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্...

২০২৬-০৮-২৯ ১৯:০৯

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে...

২০২৬-০৮-২৯ ১৮:৪২