বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে ডেভিল হান্ট,কিশোর গ্যাং,মাদক ও জুয়া বিরোধী অভিযানে আটক-২১

রাঙামাটিতে ডেভিল হান্ট,কিশোর গ্যাং,মাদক ও জুয়া বিরোধী অভিযানে আটক-২১

রাঙামাটি শহরে রোববার সন্ধ্যা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত পরিচালিত পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ অন্তত ২১ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে।

ডেভিল হান্ট, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবন, এবং জুয়া বিরোধী এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালায় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় রোববার বিকেল থেকে পুরো শহরজুড়ে বিশেষ অভিযান শুরু করা হয়।

রাত সোয়া ১১টা পর্যন্ত অভিযানে মোট ২১ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার।

তাদের ডেভিল হান্ট সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া কিশোর গ্যাং কার্যক্রম, জুয়া এবং মাদক কেনাবেচার অভিযোগে আরও ১৭ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে কোতয়ালী থানার অফিসার মো. জসিম উদ্দিন বলেন, “রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর।

কিশোর গ্যাং, মাদক, জুয়া কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরজুড়ে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

২০২৬-০৯-১৬ ১৭:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে...

২০২৬-০৯-১৬ ১৭:৩৪

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

সারা দেশ

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তি...

২০২৬-০৯-১৬ ১৭:৩০

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দা...

২০২৬-০৯-১৬ ১৭:১৫

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫