মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রানা-ইংলিসের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে যা জানা গেল

রানা-ইংলিসের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে যা জানা গেল

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে অজি ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জে ফেলেছেন নাহিদ রানা। একে একে শিকার করেছেন ৪ উইকেট। মাঝে সফরকারী অধিনায়ক জশ ইংলিসকে আউট করার পর তার সঙ্গে রানার উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। যা নিয়ে পরে কথা বলেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই পক্ষই।

বাংলাদেশের লক্ষ্য তাড়ায় এমনিতেই বিপদে ছিল অস্ট্রেলিয়া। ইংলিস ২৫ বলে ১৯ রান করে রানার বলে ফেরায় স্বভাবতই অতৃপ্ত ছিলেন। তার হতাশা ও রানার উদযাপন মিলিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। পরে সতীর্থরা তা নিয়ন্ত্রণ করেছেন। রানা-ইংলিসের সেই বাদানুবাদ নিয়ে অজি ব্যাটার অ্যালেক্স ক্যারি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার আসলে জশের সঙ্গে কথা হয়নি। আসলে এটাই ক্রিকেট, কিছুটা স্পাইস তো থাকবেই। দুই প্লেয়ারের প্রতিদ্বন্দ্বিতা ছিল এখানে। আমি চাই না (সামনে) আর এরকমটা হোক।’

নাহিদের প্রশংসাও করেছেন অস্ট্রেলিয়ান এই তারকা, ‘আমার মনে হয় ওর গতি আছে এবং স্পষ্টভাবেই বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বেশ বাউন্স থাকে। ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে (বিগ ব্যাশের দল) আসতেই পারে।’

পরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘এটা আসলে ব্যাটারের হতাশা ছিল, যেহেতু আউট হয়ে গেছে। এটা একটা মিস কমিউনিকেশন, নাথিং সিরিয়াস। মাঠেরটা মাঠে রাখাই ভালো।’

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮