শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে– এমন ধরাবাঁধা নিয়ম ছিল প্রথমে। পরবর্তিত নিয়মে ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে দেশটিতে গিয়ে খেলার সুযোগ পায় ইরান। এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিল-ই। এমন রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি দু‘বার পিছিয়ে পড়েও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

বিশ্বকাপ প্রতিটি দল ও ফুটবলারদের জন্য যে উন্মাদনা-উচ্ছ্বাস নিয়ে আসে, ইরান সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক মেহদি তারেমি। তাদের সেই অনুভূতিই নাকি কাজ করছে না। কারণটা অনুমান করা কঠিন নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে দেশটির বিশ্বকাপ প্রস্তুতি ও পুরো চক্রই অস্থিরতার মধ্যে ছিল।

অথচ ইরানের প্রতিটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। যুদ্ধ পরিস্থিতিতে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবি থাকলেও মানেনি ফিফা। তবুও শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে টুর্নামেন্ট চলাকালে ইরান তাদের অনুশীলন ঘাঁটি অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় নিয়ে যায়। প্রতিটি ম্যাচের আগের দিন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছাচ্ছে এবং দ্রুত আবার মেক্সিকোয় ফিরে যাচ্ছে। এমন অস্থিরতার মাঝে তারা নামলো বিশ্বকাপে। 

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে এলিজাহ জাস্ট প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল করেন। তবে ইরান দুইবারই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় এবং নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের অপেক্ষাতেই রেখেছে। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরানের চেয়ে ৬৫ ধাপ পিছিয়ে থাকা নিউজিল্যান্ড এই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ২০১০ সালের পর এবারই তারা বিশ্বকাপে ফিরল।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০