মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

রাজধানীর ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা।

অভিযানে সন্দেহজনক ৩টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এসময় প্রকৃত মালিককে না পাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও

কুয়াকাটায় পর্যটকসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

সারা দেশ

কুয়াকাটায় পর্যটকসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

পর্যটন নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান উন্নয়ন, চালকদের আচরণে শৃঙ্খলা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইজিবাইক, ভ্যান...

২০২৬-০৮-১১ ১৮:০২

দশমিনায় পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত তালিকায় নাম!

সারা দেশ

দশমিনায় পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত তালিকায় নাম!

পটুয়াখালীর দশমিনায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার পদে নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অ...

২০২৬-০৮-১১ ১৭:৪৭

মীরসরাইয়ে এক স্কুলে পাস করেছে মাত্র একজন শিক্ষার্থী

সারা দেশ

মীরসরাইয়ে এক স্কুলে পাস করেছে মাত্র একজন শিক্ষার্থী

চট্টগ্রামের মীরসরাইয়ে এবারের এসএসসি পরীক্ষায় একটি বিদ্যালয়ের মাত্র একজন শিক্ষার্থী পাস করেছে। উপজেলার রেসিডেনশিয়াল মডেল...

২০২৬-০৮-১১ ১৭:৪৩

দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটে জিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায়

সারা দেশ

দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটে জিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায়

দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটে অভাব-অনটনের মধ্যেই জিপিএ ৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে কুড়িগ্রামের ফুলবা...

২০২৬-০৮-১১ ১৭:৪১