রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুয়াকাটায় পর্যটকসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

কুয়াকাটায় পর্যটকসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

পর্যটন নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান উন্নয়ন, চালকদের আচরণে শৃঙ্খলা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় কুয়াকাটা ডিসি পার্কের সামনে কুয়াকাটা পৌর শ্রমিক দলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মো. মানিক ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জলিল চুকানী, মো. জসিম মৃধা, মোস্তাফিজ, আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নের অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকেরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পর্যটকেরা বেড়াতে আসেন। পর্যটকদের কাছে কুয়াকাটার ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে স্থানীয় পরিবহন চালকদের আচরণ ও সেবার ওপর। তাই পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক ও ভালো আচরণ করতে হবে এবং কোনোভাবেই হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

বিশেষ করে রাতের সময় পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যেন না ওঠে, সে বিষয়ে চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর পাশাপাশি যাত্রীদের সঙ্গে ভদ্র আচরণ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

কুয়াকাটায় আগত পর্যটকেরা যাতে সর্বোচ্চ মানের সেবা পান এবং এখান থেকে সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যে পরিবহন চালকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, একজন পর্যটকের সঙ্গে চালকের ভালো আচরণ যেমন কুয়াকাটার সুনাম বাড়াতে পারে, তেমনি অতিরিক্ত ভাড়া আদায় বা দুর্ব্যবহার পুরো পর্যটনকেন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই পর্যটনশিল্পের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬

২০২৬-১০-০৪ ১৭:৩৯