মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এবং ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে কুমরাইল এলাকার 'সাহেব আলী অটো রাইস মিল' মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালামপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে তিনটি মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোতে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মিষ্টির দোকানগুলোতে খাবারের মান ও পরিবেশ ঠিক রাখার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।