রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান

খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার অন্তরমোড় এলাকায় ‘মায়ের দোয়া ফুড প্রোডাক্টস’ নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে টেক্সটাইল রং (কাপড় তৈরির রং) মিশিয়ে তৈরি করা ১২০ কেজি বুটের ডাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে কারখানার ভেতর থেকে ৫০০ গ্রাম ক্ষতিকর লাল টেক্সটাইল রং উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কারখানার উৎপাদনকারী ওই রং বুটের ডালে ব্যবহার করার বিষয়টি স্বীকার করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি হচ্ছিল। সেখানকার গুদামে সংরক্ষিত গুড় ছিল ময়লা ও পিঁপড়াযুক্ত। ডাল ভাজার কাজে ব্যবহৃত তেল ছিল অতিরিক্ত পোড়া ও কালো। মসলা মাখানোর জায়গাসহ পুরো উৎপাদন এলাকা ছিল নোংরা ও অপরিচ্ছন্ন। এ ছাড়া কাঁচামাল ও প্রস্তুত করা পণ্য সরাসরি মেঝেতে ফেলে রাখা হয়েছিল এবং মিক্সার ও রোলিং মেশিনেও ছিল ময়লার পুরু স্তর।

কারখানার সার্বিক পরিবেশ শিশুখাদ্য উৎপাদনের জন্য সম্পূর্ণ অনুপযোগী হওয়ায় তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে মালিকপক্ষকে একাধিক নির্দেশনা দেওয়া হয়।
রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন খাদ্য উৎপাদনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরও

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বাসাইলে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বাসাইলে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ...

২০২৬-০৮-৩০ ২০:২২

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

সারা দেশ

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে চাচি ও ভাতিজার মধ্যে প্রেমের সম্পর্কের অভিয...

২০২৬-০৮-৩০ ২০:২০

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

সারা দেশ

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করার উদ...

২০২৬-০৮-৩০ ২০:১৯

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সারা দেশ

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম ধারক ও বাহক এবং গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

সারা দেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউ...

২০২৬-০৮-৩০ ২০:১৮