বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীর ফিলিং স্টেশনে ৩ দিন ধরে তেল নেই

রাজবাড়ীর ফিলিং স্টেশনে ৩ দিন ধরে তেল নেই

রাজবাড়ী জেলার সবগুলো ফিলিং স্টেশনে তিন দিন ধরে নেই ডিজেল, পেট্রোল ও অকটেন। ফলে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা। তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় ৫টি, পাংশায় ২টি, কালুখালীতে ১টি, গোয়ালন্দ উপজেলায় ১টি ও বালিয়াকান্দি উপজেলায় ১টিসহ জেলায় মোট ১০টি ফিলিং স্টেশন রয়েছে। 

এসব ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটের কারণে তিন দিন ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোনো কোনো ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এছাড়াও পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার কোনো ফিলিং স্টেশনে ঈদের আগে থেকেই তেল সরবরাহ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী জেলা শহরের পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে তিন দিন ধরে কোনো তেল নেই। যার কারণে তারা পাম্পের প্রবেশমুখ বাঁশ ও দড়ি দিয়ে আটকে দিয়েছে। গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন ও স্বপ্তবর্ণা ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল সরবরাহ করা হলেও যানবাহনের চাপে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের মালিকরা জানান, ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় তারা ডিপো থেকে তেল তুলতে পারেনি, এছাড়াও ব্যাংক বন্ধ হওয়ার কারণে অনেকেই পে-অর্ডার করতে পারেনি। যার কারণে আজ ডিপো খুললেও অনেকে তেল নিতে পারছে না। এ কারণে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট তৈরি হয়েছে। ব্যাংক খুললে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তারা।রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, ঈদের ছুটির কারণে গত দুই দিন ডিপো থেকে তেল সরবরাহ না করায় অধিকাংশ পাম্পেই তেল শেষ। আমরা খোঁজ নিয়ে জেনেছি ডিপো থেকে তেল সরবরাহ করা শুরু হয়েছে। আজকে সবগুলা পাম্প তেল পাবে আশা করছি। এছাড়াও গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ও করিম ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩