বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল পাট-মুদিখানা-ফার্মেসি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল পাট-মুদিখানা-ফার্মেসি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাটের গোডাউন, মুদিখানার দোকান, দুটি ফার্মেসি, একটি ধান ভাঙানো মিলঘর ও একটি ইলেকট্রনিকস দোকানের কিছু অংশ পুড়ে গেছে। আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ পাট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে বহরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে আগুনের ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা যায়, আগুনে একটি পাটের গোডাউনে থাকা সব পাট পুড়ে গেছে। মুদিখানার দোকানের মালামালও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ধান ভাঙানো মিলঘরের প্রায় সব অংশ আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি ফার্মেসিরও কোনো অংশ আগুনের হাত থেকে রক্ষা পায়নি। পাশের একটি ইলেকট্রনিকস দোকানেরও কিছু অংশ পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিতে দেখা যায়। বিশেষ করে পাটের গোডাউন ও মুদিখানার দোকান থেকে ক্ষতিগ্রস্ত মালামাল অপসারণ করছিলেন মালিকরা।
এ অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. সালাউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা তীব্র ছিল বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩