শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী শহরতলীর শ্রীপুর বাস টার্মিনালসংলগ্ন মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাস টার্মিনালের সামনে মহাসড়কে কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করেন। স্বল্প সময়ের জন্য মিছিলটি সড়কে অবস্থান করে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়।
ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবির পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ছবিও ছিল।