বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রাবাদাকে কোহলির ৫ চারে শুরু, শেষটা রাঙালেন গিল-হোল্ডাররা

রাবাদাকে কোহলির ৫ চারে শুরু, শেষটা রাঙালেন গিল-হোল্ডাররা

প্রতি দুই ম্যাচ জয়ের পর এক হার, এবারের আইপিএলে এভাবেই এগিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫৬ রানের লক্ষ্য দিয়ে তারা গুজরাট টাইটান্সের কাছে ২৫ বল হাতে রেখে ৪ উইকেটে হেরেছে। যদিও শুরুটা হয়েছিল গুজরাটের তারকা পেসার কাগিসো রাবাদাকে টানা ৫ বলে বিরাট কোহলির চার হাঁকানোর মধ্য দিয়ে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা মোমেন্টাম হাতছাড়া করে, বিপরীতে অলরাউন্ড পারফরম্যান্সে দিনটা নিজেদের করে নিলো।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেঙ্গালুরুকে গতকাল (বৃহস্পতিবার) রাতে আতিথ্য দিতে নামে গুজরাট। টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা কোহলি ও দেবদূত পাদিক্কাল বাদে কারও কাছ থেকে উল্লেখযোগ্য ইনিংস পায়নি। পাদিক্কাল ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ এবং কোহলি ১৩ বলে ৫ চার ও এক ছক্কায় ২৮ রান করেন। ক্রিজে থিতু হতে পারেননি বেঙ্গালুরুর আর কেউই।

ইনিংসের দ্বিতীয় ওভারে টানা ৫ চারে কীর্তি গড়েছেন কোহলি। রাবাদার করা প্রথম বল লেগ সাইড দিয়ে সীমানাছাড়া, পরের চার বলেই চার অফসাইড দিয়ে। এক ওভারে পাঁচটি বাউন্ডারি মেরে কোহলি নাম লেখালেন ক্রিস গেইল ও শেন ওয়াটসনের পাশে। যদিও তাদের কেউই ভারতীয় এই তারকার মতো টানা পাঁচ চার পাননি। তবে গড়েছেন এক ওভারে ৫ বাউন্ডারির কীর্তি। কোহলি অবশ্য এমন দুরন্ত শুরু স্থায়ী করতে ব্যর্থ, রাবাদার পরের ওভারে শর্ট ডেলিভারিতে ক্যাচআউট হয়ে তাকে প্রতিশোধের সুযোগ করে দেন।

এরপর বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ১৫ বলে ১৯ রানে ফিরতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। পাদিক্কাল ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান তোলার মাঝেই একে একে বিদায় নিয়েছেন জিতেশ শর্মা, টিম ডেভিড ও ক্রুনাল পান্ডিয়া। তাদের কেউই দুই  অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এ ছাড়া রোমারিও শেফার্ড ১৭, ভুবনেশ্বর কুমার ১৫ ও ভেঙ্কটেশ আইয়ার ১২ রান করেন। ৪ বল বাকি থাকতেই ১৫৫ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। গুজরাটের হয়ে আরশাদ খান ৩, জেসন হোল্ডার ও রশিদ খান ২টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় গুজরাট ঝোড়ো শুরু পেলেও, উদ্বোধনী জুটির ৪২ রানের মধ্যে কেবল ৬ রানের অবদান রেখে ফেরেন সাই সুদর্শন। অধিনায়ক গিলও অবশ্য অল্প সময়ের ব্যবধানে প্যাভিলিয়নে, তবে তার আগে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ করেন। জস বাটলার ১৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৯ এবং রাহুল তেওয়াতিয়া ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেললে ২৫ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত হয় গুজরাটের। নবম ম্যাচে এটি তাদের পঞ্চম জয়, ১০ পয়েন্ট নিয়ে গিলের দল টেবিলের ৫–এ অবস্থান করছে।

এদিকে, ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বেঙ্গালুরু। তাদের হয়ে ভুবনেশ্বর ৩ এবং শেফার্ড ২ উইকেট নিয়েছেন।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১