মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অস্কার ২০২৬

পুরস্কারের দৌড়ে এগিয়ে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

পুরস্কারের দৌড়ে এগিয়ে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

লস অ্যাঞ্জেলেসের হলিউডে ডলবি থিয়েটারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মূল অনুষ্ঠান। এবারের আসরে সেরা চলচ্চিত্রের দৌড়ে লড়ছে মোট ১০টি সিনেমা। এর মধ্যে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে রায়াইন কুগলারের ‘সিনার্স’ এবং ১৩টি মনোনয়ন নিয়ে শক্ত অবস্থানে রয়েছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

এবারের সেরা চলচ্চিত্রের মনোনয়ন তালিকায় এই দুটি সিনেমা ছাড়াও রয়েছে বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট এবং মার্টি সুপ্রিম। এছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছে দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু এবং ট্রেন ড্রিমস। চলচ্চিত্র সমালোচকদের মতে, বিগত কয়েক বছরের তুলনায় এবারের সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতাটি বেশ হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে।

ইতোমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রায়াইন কুগলারের ‘সিনার্স’ জয় করেছে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। অন্যদিকে, টমাস পিনচনের ‘ভাইনল্যান্ড’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ জিতে নিয়েছে সেরা রূপান্তরিত (অ্যাডাপটেড) চিত্রনাট্যের ট্রফি। এই সিনেমার জন্যই সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন বর্ষীয়ান অভিনেতা শন পেন।

কারিগরি ও অন্যান্য বিভাগেও চমক দেখিয়েছে বেশ কিছু সিনেমা। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রত্যাশিতভাবেই সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার নিজের করে নিয়েছে। এছাড়া ‘উইপনস’ সিনেমার জন্য অ্যামি ম্যাডিগান সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ জিতেছে সেরা তথ্যচিত্রের সম্মাননা।

আরও

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

বিনোদন

ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। জীবনের নানা অভিজ্ঞতা ও...

২০২৬-০৮-১৫ ০৯:১৪

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

বিনোদন

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নব্বইয়ের দশকের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে নিজেকে ব্যাপক জনপ্রিয়তা অ...

২০২৬-০৮-১২ ২২:৩৫

প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিনোদন

ভোটাধিকার ফিরে পেতে মরিয়া প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে সরব অভিনেতা ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, রাজ্যে চলা এসআইআর (বিশেষ...

২০২৬-০৮-১১ ১৮:৫৫