বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পটুয়াখালীর আকাশে রহস্যময় আলো, মিসাইল ভেবে চাঞ্চল্য

পটুয়াখালীর আকাশে রহস্যময় আলো, মিসাইল ভেবে চাঞ্চল্য

পটুয়াখালীর আকাশে হঠাৎ করেই দেখা মিলেছে রহস্যজনক এক আলোর রেখার। শুক্রবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখে জেলাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য ও কৌতূহল। অনেকেই একে মিসাইল সদৃশ কোনো বস্তু বলে ধারণা করছেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী সদর উপজেলা, কলাপাড়া, কুয়াকাটা সমুদ্র সৈকত, মির্জাগঞ্জ, দুমকি, গলাচিপা ও জেলার বিভিন্ন এলাকা থেকে আকাশে ওই অদ্ভুত আলোর দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর পশ্চিম আকাশে হঠাৎ একটি উজ্জ্বল আলোক রশ্নি দেখা যায়। কিছুক্ষণ পর সেটি ধীরে ধীরে লম্বা আলোর রেখায় পরিণত হয়। পুরো ঘটনাটি কয়েক মিনিট স্থায়ী হলেও তা ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক, কৌতূহল ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

সদর উপজেলার বোতলবুনিয়া এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ ইমন বলেন, আমরা কয়েকজন একটি দোকানে বসেছিলাম। হঠাৎ আকাশে এমন আলো দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল কোনো মিসাইল হতে পারে। পরে সবাই মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করি।

আকাশে রহস্যময় এই আলো দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ছবি ও ভিডিও। নেটিজেনদের কেউ এটিকে ধূমকেতু, কেউ উল্কাপিণ্ড, আবার কেউ প্রতিবেশী দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোর প্রতিফলন বলে মন্তব্য করছেন।

রাকিব নামে স্থানীয় একজন ফেসবুকে লিখেছেন, মাত্র কয়েক মিনিটের জন্য আকাশে এমন কিছু দেখা গেল। এরপরই মিলিয়ে যায়। এটা আসলে কী হতে পারে?

হাসান মাহমুদ নামে আরেকজন লিখেছেন, হঠাৎ আকাশে দেখা পাওয়া এটি কি মিসাইল, নাকি অন্য কিছু? কেউ কি বলতে পারবেন আসলে বিষয়টি কী?

এদিকে মুসা নামে এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, এটি ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোর প্রতিফলন হতে পারে। যদিও এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

তবে রহস্যময় এ আলোর বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯: ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

সারা দেশ

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯: ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্...

২০২৬-০৬-৩০ ২২:১৪

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

সারা দেশ

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

লালমনিরহাটের আদিতমারীতে বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অ...

২০২৬-০৬-৩০ ২১:২৭

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

সারা দেশ

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় এই জরুরী সিদ্ধান্ত জারি...

২০২৬-০৬-৩০ ২১:১৯

রাজবাড়ীতে মানুষের নিরাপত্তার সার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

সারা দেশ

রাজবাড়ীতে মানুষের নিরাপত্তার সার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী- কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্...

২০২৬-০৬-৩০ ২১:১৫

কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন

সারা দেশ

কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বৃ...

২০২৬-০৬-৩০ ২০:২৯