মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় এই জরুরী সিদ্ধান্ত জারি করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

মঙ্গলবার ( ৩০ জুন) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের হোসেন। শহরের চৌমাথায় একই সময়ে পৃথক দুটি দল সমাবেশ আহ্বান করায় সংঘর্ষ বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন প্রশাসন।
 

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এতে আরো বলা হয়, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল, শব্দবর্ধক যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করেন ইউএনও। তবে ১৪৪ ধারা জারিকালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
 

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে দুটি দলের সংঘর্ষকে কেন্দ্র করে ওই দুটি রাজনৈতিক দলের পরস্পর বিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় লোকসমাগমের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তাহীন ঘটতে পারে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পলাশবাড়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের হোসেন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এর আগে সোমবার( ২৯ জুন) রাতে উপজেলার জুনদহ এলাকায় বিএনপি ও জামায়েত শিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ওই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল চারটায পলাশবাড়ী চৌমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই স্থানে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা জামায়াতও।

আরও

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

সারা দেশ

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন বড় সরদার বাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’...

২০২৬-০৮-৩১ ২১:৩০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫