সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মুরগি চুরির অভিযোগে আটক, হাজতে লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা

মুরগি চুরির অভিযোগে আটক, হাজতে লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার কুমারখালী থানার হাজতখানায় পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইকবাল শেখ (৪১) নামে এক আসামি। এ সময় আরেক আসামির চিৎকারে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কুমারখালী থানার হাজতখানায় এ ঘটনা ঘটে। থানার সিসি ক্যামেরার ফুটেজে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মৃত ইসলাম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে স্পেশাল ডিউটি চলাকালে সন্দেহজনক অবস্থায় পাঁচটি মুরগিসহ ইকবাল শেখকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং মুরগিগুলোর বিষয়ে তিনি সঠিক কোনো তথ্য বা প্রমাণ দিতে পারেননি। পরে সকাল ৬টার দিকে তাকে আটক করে থানার হাজতখানায় রাখা হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে হাজতখানায় নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেন ইকবাল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি প্রথমে লুঙ্গি ছিঁড়ে থানার হাজতখানার দেয়ালে থাকা লোহার গ্রিলে সেটি বাঁধেন এবং গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন।

প্রথমবার ব্যর্থ হওয়ার পর কিছুক্ষণ পর আবারও ফাঁস নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় হাজতে থাকা আরেক আসামি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানায় গিয়ে ইকবালকে উদ্ধার করেন। পরে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ইকবাল শেখের কাছে পাঁচটি মুরগি দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে থানার হাজতে রাখা হয়েছিল। পরে হাজতখানায় নিজের লুঙ্গি ছিঁড়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

ওসি আরও জানান, হাজতখানায় আত্মহত্যার চেষ্টার ঘটনায় ইকবাল শেখের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৯ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আরও

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৪