শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির বার্তা

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজেপির ঐতিহাসিক জয়ে মোদির বার্তা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে—যা বিজেপির নির্বাচনি প্রতীক ‘পদ্মফুল’-এর প্রতি ইঙ্গিত বহন করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই নির্বাচন ‘চিরকাল মনে রাখা হবে’। তার কথায়, ‘নির্বাচনে জনতার শক্তিই শেষ পর্যন্ত জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি সফল হয়েছে।’

বিজেপির এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে প্রণাম জানাই। মানুষ বিজেপিকে এক অসাধারণ ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

তিনি আরও আশ্বাস দেন যে, বিজেপি সরকার গঠন করলে রাজ্যের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা করবে। ‘আমরা এমন একটি সরকার গড়ব, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

আরও

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

আন্তর্জাতিক

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

ভালো শিক্ষা, চাকরি ও কম খরচে বাসস্থানের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন তরুণেরা। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্প...

২০২৬-১০-২৯ ১৪:০৮