সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রভাবশালীর অনিয়ম এর বিরুদ্ধে কথা বলায় ঈদের দিন সমাজ থেকে বের করে দিলেন ১২ পরিবারকে

প্রভাবশালীর অনিয়ম এর বিরুদ্ধে কথা বলায় ঈদের দিন  সমাজ থেকে বের করে দিলেন ১২ পরিবারকে

রাজবাড়ীর পাংশায় সরকারি রাস্তা কেটে পুকুর খননের প্রতিবাদ করায় ১০ থেকে ১২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে। অভিযুক্ত দুই প্রভাবশালী ব্যক্তি হলেন একই গ্রামের রবিউল ইসলাম রাজা ও মিন্টু মৃধা। রবিউল ইসলাম এক জন সরকারি কর্মকর্তা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে রবিউল ইসলাম রাজা ও মিন্টু মৃধার বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে প্রায় ১৫০টি পরিবার সংবাদ সম্মেলন করেন। 

এ সময় গ্রামবাসীরা দাবি করেন, সরকারি রাস্তা কেটে পুকুর খননের ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, সেই সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম রাজার সমাজের  ১০ থেকে ১২ টি পরিবার অংশগ্রহণ করেন  এজন্য  পরিবার গুলোকে  সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি তাদের  সমাজে আমাদের রাখবেন না, তাহলে আগেই জানাতে পারতেন। ঈদের সময় এমন সিদ্ধান্ত আমাদের জন্য খুব কষ্টের। আজ ঈদের দিনে কেন আমাদের এভাবে অপমান করা হচ্ছে?”

এ ঘটনায় এলাকায় খুব আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রভাবশালী সরকারি কর্মকর্তা রবিউল ইসলাম রাজা বলেন,

“তারা আমার মান-সম্মান নিয়ে প্রশ্ন তুলেছে। তাহলে আমি কেন তাদের সমাজে স্থান দেব? এটি কোনো রাষ্ট্রীয় বিষয় নয়। আমার বাড়ির মাংস কাকে দেব, সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।”

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮