শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

প্রথম টেস্টের আগে বাবরকে নিয়ে দুঃসংবাদ পেল পাকিস্তান

প্রথম টেস্টের আগে বাবরকে নিয়ে দুঃসংবাদ পেল পাকিস্তান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে থেকে পেশোয়ার জালমিকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তাকে নিয়ে আলোচনা চলছে। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফর্ম জাতীয় দলেও ধরে রাখতে পারেন কি না, তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-সমর্থকদের মনে। কিন্তু আগামীকাল (শুক্রবার) মিরপুরে প্রথম টেস্ট শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে এলো দুঃসংবাদ।

ইনজুরির কারণে প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন বাবর। বাঁ হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটারকে। দলের মেডিক্যাল প্যানেল বাবরের বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। যথাসময়ে আরও তথ্য জানানো হবে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাঁ হাঁটুর ইনজুরি কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না বাবর।’ পিএসএলের সবশেষ আসরে ১১ ইনিংসে ৫৮৮ রান করে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারকে না পাওয়া নিঃসন্দেহে পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা।

বাবরের শূন্যতা পূরণে সম্ভবত কোনো নতুন মুখকে আনা হবে একাদশে। টপ অর্ডারে তার জায়গা নেওয়ার দৌড়ে আছেন আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফজল।

আজ বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাজির হন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। বাবরের রানে ফেরায় স্বস্তি প্রকাশ করেন তিনি, 'বাবর পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময় দারুণ ব্যাপার। রান পেলে আত্মবিশ্বাসও থাকে। সে ফর্মে আছে, রান পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। আশা করি টেস্টেও পিএসএলের মতো রান পাবে।' কিন্তু কয়েক ঘণ্টা পরই শুনতে হলো দুঃসংবাদ।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১