মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল, সরকারের সব স্থাপনা ও সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার করা হয়। তিনি অভিযোগ করেন, হাসিনা সরকারের আমলে বিভিন্ন স্থাপনা ও সম্পদ পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল। তবে সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর জমি ও পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “যেহেতু আমাদের সরকার একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্পত্তিগুলোর সদ্ব্যবহার করা হবে। ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। রাষ্ট্রের এমন ক্ষতি আর হতে দেব না।”

তিনি আরও বলেন, এখানে বড় প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই তাঁদের উদ্দেশ্য। ঢাকায় ফিরে আলোচনা করে এলাকার জন্য যেটি সর্বোত্তম হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে সফরসঙ্গী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জমি ও কারখানা কীভাবে প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায়, তা তাঁরা খতিয়ে দেখছেন। দুই দিনের চট্টগ্রাম সফরে ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও একইভাবে সরেজমিনে পরিদর্শন করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশম...

২০২৬-১০-১৩ ১৬:৩৯

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল...

২০২৬-১০-১৩ ১৬:৩৪

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সারা দেশ

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত...

২০২৬-১০-১৩ ১৬:১৮

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন...

২০২৬-১০-১৩ ১৫:৫৮