বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে গুল ফ্যাক্টরি

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে গুল ফ্যাক্টরি

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুধিবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে একটি গুল ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মো. শামসুল আলমের মালিকানাধীন এ কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর তামাকপাতা ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে গুল উৎপাদন করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

অভিযোগ রয়েছে, ফ্যাক্টরিটিতে অসহায় ও নিম্নআয়ের বহু নারী অল্প মজুরিতে কাজ করেন। তাদের অনেকেই শিশু সন্তানদের সঙ্গে নিয়ে কারখানায় আসেন। ফলে তামাক ও রাসায়নিক পদার্থের সংস্পর্শে থেকে শিশুদের স্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়দের মতে, জনবহুল এলাকায় এ ধরনের কারখানা পরিচালনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকা সত্ত্বেও প্রভাব ও অর্থের জোরে কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার আব্দুস সালাম বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। ছাড়পত্র না থাকলে কি ফ্যাক্টরি চালানো সম্ভব?”

অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পাংশা এলাকায় পরিচালিত ওই গুল ফ্যাক্টরির নামে কোনো পরিবেশগত ছাড়পত্র নেই।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক জানান, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর হতে তথ্য নেয়া হবে। পরিবেশ অধিদপ্তরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া কীভাবে কারখানাটি পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে।

স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

(উল্লেখ্য, অভিযোগের বিষয়ে কারখানার মালিক মো. শামসুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২