মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ, কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ, কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান তিনি।

পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

আরও

উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপটি

জাতীয়

উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপটি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করার পর ক্রমান্বয়ে দুর্বল...

২০২৬-০৭-২৮ ১৭:৫১

সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

জাতীয়

সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়ে...

২০২৬-০৭-২৮ ১৬:৪০

সংসদের ভেতরে-বাইরে দ্বিমুখী আচরণ করছে বিরোধীদল: পানি সম্পদমন্ত্রী

জাতীয়

সংসদের ভেতরে-বাইরে দ্বিমুখী আচরণ করছে বিরোধীদল: পানি সম্পদমন্ত্রী

বিরোধী দলের বিরুদ্ধে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে দুই ধরনের আচরণের অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী...

২০২৬-০৭-২৮ ১৬:২৯

নির্মাণ ব্যয়ে শীর্ষে, সুবিধায় পিছিয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জাতীয়

নির্মাণ ব্যয়ে শীর্ষে, সুবিধায় পিছিয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চলতি বছর পুরোদমে চালু হয়েছে চীনের সিচুয়ান প্রদেশে নির্মিত ইবিন-পানঝিহুয়া এক্সপ্রেসওয়ে। ৪২৭ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্র...

২০২৬-০৭-২৮ ১৬:০৯

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছে রাষ্ট্রপতি...

২০২৬-০৭-২৮ ১২:৩৭

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস: সচেতনতা ও দ্রুত চিকিৎসার ওপর জোর

জাতীয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস: সচেতনতা ও দ্রুত চিকিৎসার ওপর জোর

আজ ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির উদ্দেশ্য লিভারের প্রদাহজনিত রোগ হেপাটাইটিস সম্পর্কে জ...

২০২৬-০৭-২৮ ০৯:০৭