শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে গোটা জাতির সাথে প্রতারণা করেছেন : নাসির উদ্দিন পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে গোটা জাতির সাথে প্রতারণা করেছেন : নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্কারের নামে গোটা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। দেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে বিএনপি'র পতন আনবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার শহীদ মিনার চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। আমরা বাংলাদেশের সংস্কার ও বিচার ব্যবস্থার বাস্তবায়ন করব। চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলবাজিসহ সকল দুর্নীতি অনিয়ম নির্মূল করব।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, যুগ্ন আহবায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদিমুল ইসলাম খুদি, সাদুল্যাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম ও সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে ।

 

আরও

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭