বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল

প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল

প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও এম আর খান কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান খান (আলহাজ্ব এম আর খান) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোর রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় চট্টগ্রামের পাহাড়তলীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পাহাড়তলী কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আলহাজ্ব এম আর খান ১৯৩৫ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মোঃ শুক্কুর খান এবং মাতা মরহুমা মোসাম্মৎ সরজান বিবি। মেট্রিক পাস করার পর তিনি চট্টগ্রামে গিয়ে ব্যবসায় আত্মনিয়োগ করেন এবং পরবর্তীতে এম আর খান কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী, ধর্মপ্রাণ ও পরহেজগার ব্যক্তি। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি পাহাড়তলী এলাকার বিভিন্ন মাদ্রাসা, স্কুল-কলেজ এবং সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর জন্মস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেলেও বর্তমানে কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে 'খান বাড়ি' নামে তাঁর একটি বাড়ি রয়েছে। এছাড়া চট্টগ্রামের পাহাড়তলীতেও তাঁর নিজস্ব বাসভবন রয়েছে।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় ৭ জুলাই (মঙ্গলবার ) বাদ যোহর চট্টগ্রামের পাহাড়তলীর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও পরিচিত সকলকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩