রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়।

বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নতুন পরিকল্পনা, দৃঢ় অবস্থানে ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নতুন পরিকল্পনা, দৃঢ় অবস্থানে ববি হাজ্জাজ

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আগামীতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে...

২০২৬-০৫-১১ ১৭:৪৭

বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ উদ্বোধন, থাকছে ৫০০ স্কলারশিপ

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ উদ্বোধন, থাকছে ৫০০ স্কলারশিপ

বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ প্রকল্পের আওতায় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপের ঘোষণা...

২০২৬-০৫-১১ ১১:৩৮

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ...

২০২৬-০৫-১০ ০৮:৪০

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন। আম...

২০২৬-০৫-০৯ ০৯:৫০

প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াড শুরু করা হবে : ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াড শুরু করা হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াডের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি...

২০২৬-০৫-০৯ ০৯:৩০

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে ক্লাসে পাঠানো হবে না: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে ক্লাসে পাঠানো হবে না: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ...

২০২৬-০৫-০৭ ১৬:৫৯