রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান চালু থাকবে, আপাতত অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দেশে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে স্কুল বন্ধ বা অনলাইন ক্লাস চালুর গুঞ্জন উঠলেও তা নাকচ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম সশরীরেই চলবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও অবকাঠামো পর্যবেক্ষণের অংশ হিসেবেই এ পরিদর্শন করা হচ্ছে। আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ৫ থেকে ১০ বছর বয়সী ৯৬ শতাংশ শিশুকে বিদ্যালয়ে আনা এবং তাদের বাংলা, ইংরেজি, গণিত ও যোগাযোগ দক্ষতায় পারদর্শী করে তোলা।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

হাম পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের খোঁজখবর নেন।

আরও

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চ...

২০২৬-০৮-১০ ১৮:২৫

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

শিক্ষা-ক্যাম্পাস

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা...

২০২৬-০৮-১০ ১৮:১৮

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ ল...

২০২৬-০৮-১০ ১০:২৭

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

শিক্ষা-ক্যাম্পাস

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন না করার অভিযোগ উঠেছে। এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ...

২০২৬-০৮-০৯ ১৯:৪১

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার...

২০২৬-০৮-০৯ ১৮:০৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’...

২০২৬-০৮-০৯ ১৭:১৮