সারা দেশ
পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আলমগীর হোসেন
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থবছর ২০২৪-২০২৫।প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। প্রকল্প সভাপতি হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র। পার্কটির সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে দর্শনার্থীদের জন্য পরিবেশ আরও আকর্ষণীয় ও উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। সরকারি তথ্যেও পিরোজপুরের ডিসি পার্ককে জেলার একটি ঐতিহ্যবাহী পার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও
সারা দেশ
ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের
ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...
২০২৬-১০-০৭ ১৬:৪৫
সারা দেশ
বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা
কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...
২০২৬-১০-০৭ ১৬:৪২
সারা দেশ
নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা
২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...
২০২৬-১০-০৭ ১৬:৪১
সারা দেশ
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...
২০২৬-১০-০৭ ১৬:৩৮
সারা দেশ
ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...
২০২৬-১০-০৭ ১৬:৩৬
সারা দেশ
রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪
রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...
২০২৬-১০-০৭ ১৫:৩৩