বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পেশোয়ারকে এক নম্বরে রেখে দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

পেশোয়ারকে এক নম্বরে রেখে দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

পেশোয়ার জালমির দুই বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে ফের নিজেদের গুরুত্ব বোঝালেন। গতকাল (সোমবার) পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের বিপক্ষে ২৪ রানের জয়ে সংযত বোলিং নৈপুণ্যে ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদান দিলেন তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ উপলক্ষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আজ দুজনের দেশে ফেরার কথা। দুই পেসারকে আরেকদিন রেখে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিল পেশোয়ার এবং তারা মাঠে প্রমাণ করলেন সিদ্ধান্তটা ভুল নেয়নি তাদের ফ্র্যাঞ্চাইজি।

নাহিদ বল হাতে চমৎকার ছিলেন। চার ওভারে ২ উইকেট নিয়ে ২৪ রান দেন। শরিফুল উইকেটশূন্য থাকলেও বেশ আটসাঁট বোলিং করেন। ২৭ রান দেন তিনি। দুজনের সংযত বোলিং বেশ কার্যকরী ছিল।

এই মৌসুমে নাহিদ অসাধারণ নৈপুণ্য দেখান। ডানহাতি পেসার চার ম্যাচে ৫.৪২ ইকোনমি রেটে সাত উইকেট নেন। শরিফুল একটি ম্যাচ বেশি খেলে দুটি উইকেট নেন, তবে ইকোনমি রেট ছিল একটু বেশি– ৭.৯৩।

এর আগে পেশোয়ার ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৬ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ করে। ৪০ বলে ৬৮ রানের সেরা ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস আসে মোহাম্মদ হারিসের ব্যাটে।

জবাবে মুলতান ৮ উইকেটে ১৭২ রানে থামে। তাদের সর্বোচ্চ ৩৫ রান আসে শান মাসুদের ১৯ বল থেকে। পেশোয়ারের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকলে ঘুরে দাঁড়াতে পারেনি তাদের ব্যাটাররা। বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার।

ডেথ ওভারে নাহিদের বোলিংয়ের প্রভাব ছিল দারুণ। গতি ও নিখুঁত বোলিংয়ের মাধ্যমে মুলতানকে বিপদে ফেলেন। ১৪৭ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে গুরুত্বপূর্ণ দুই ওভারে মাত্র ৮ রান দেন, তাতে প্রতিপক্ষের প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায়।

এই জয়ে ছয় ম্যাচ অপরাজিত থাকা জালমি ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান খেলে মুলতান ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

আরও

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯