শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

পদ্মা নদীতে উজানের পানির প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় বিআইডব্লিউটিএ থেকে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। একই সঙ্গে যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এ নৌপথ পরিহার করে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নৌ বিজ্ঞপ্তির অনুলিপি নৌ পুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নেপালের বন্যার করাণে ওই পানি ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে। পানির ভ্যালোসিটি বেড়ে গেছে। আমরা পানির ভ্যালোসিটি মেপে দেখেছি, সেখানে পানির গতিপ্রবাহ বা গতিপত ডিসপ্লেসমেন্ট গতি ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল বা তারও বেশি। নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের তীব্রতা বেড়েছে। পানির অতিরিক্ত স্রোতের কারণে যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এ নৌপথ পরিহার করে অন্য নৌপথে চলাচল করতে বলা হয়েছে।

আরও

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও প...

২০২৬-০৯-১২ ১৫:৫০

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে ফেনীতে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন...

২০২৬-০৯-১২ ১৫:৪৯

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সারা দেশ

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে...

২০২৬-০৯-১২ ১৫:৪৭

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

সারা দেশ

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

পেশাগত ব্যস্ততা আর সংবাদ সংগ্রহের দৌড়ঝাঁপ থেকে খানিকটা দূরে গিয়ে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কুয়াকাটায় আনন্দভ্রম...

২০২৬-০৯-১২ ১৫:৪৬

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সারা দেশ

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও...

২০২৬-০৯-১২ ১৫:৪৫