রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার গ্রহণ করেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধান, সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিতকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল এবং পৌর নাগরিক পরিষদের সভাপতি সামশুল হক প্রমুখ।

 

আরও

পেঁয়াজ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে মেশিন বিতরণ করলেন এমপি মনোয়ার হোসেন

সারা দেশ

পেঁয়াজ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে মেশিন বিতরণ করলেন এমপি মনোয়ার হোসেন

মাগুরা সদর উপজেলায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন এবং ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে ফগা...

২০২৬-০৯-১৩ ১৯:৪৬

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত, বন্ধু গুরুতর আহত

সারা দেশ

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত, বন্ধু গুরুতর আহত

ফরিদপুরের ভাঙ্গায় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) নামের এক সাংবাদিক নিহ...

২০২৬-০৯-১৩ ১৯:৩৭

রাক্ষুসী যমুনার ভাঙনে বিলীন ফসলি জমি-বসতভিটা

সারা দেশ

রাক্ষুসী যমুনার ভাঙনে বিলীন ফসলি জমি-বসতভিটা

একদিকে বাড়ছে যমুনার পানি, অন্যদিকে নদী যেন ক্রমেই হয়ে উঠছে রাক্ষুসী। পানির স্রোতে সিরাজগঞ্জের বিভিন্ন চর ও নদীতীরবর্তী এ...

২০২৬-০৯-১৩ ১৮:২৮

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫