বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

মোহাম্মদ আবদুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধি

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ করে দিয়েছেন চালকেরা। এতে বান্দরবান জেলা সদর ও থানচি উপজেলা সদরের মধ্যে যাত্রী পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে গণপরিবহন সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে প্রতিদিনের যাতায়াত, চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এবং জরুরি প্রয়োজনে জেলা সদরে আসা-যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

২০২৬-১০-১২ ১৪:১৯

সারা দেশ

নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে এক মসজিদের টয়লেট থেকে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২০২৬-০৯-২৮ ১৪:২৩

সারা দেশ

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে রুপসী পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হাতিঝিড়ি নামক এলাকায় তার মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তি উপজেলার শিলেরতুয়া ১নং ওয়ার্ডের ছামাইছড়ি গ্রামে নুর হোসাইনে ছেলে মো: ছবির (৪৫)

২০২৬-০৯-২৭ ১৭:০০

সারা দেশ

বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ

বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলোর সৌন্দর্য উপভোগ করতে বেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে পর্যটকরা। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বান্দরবান ভ্রমণে পর্যটন স্পট ভেদে আগের তুলনায় ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জিপ, মাইক্রোবাস মালিক সমিতির কাউন্টারের দায়িত্বে থাকা মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৬-০৯-২৬ ১৭:৫১

সারা দেশ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

২০২৬-০৯-১২ ১৫:৫০

সারা দেশ

নাইক্ষংছড়ি সীমা‌ন্তে স্থলমাইন বিস্ফোরনে বাংলাদেশি যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

২০২৬-০৮-২৪ ১৮:০০

সারা দেশ

বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানে রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদের পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২)। সে ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

২০২৬-০৭-৩১ ১৮:৫৪

সারা দেশ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যাগ নেওয়া হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বলেছেন, বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০২৬-০৭-১৭ ২২:১৫