শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলা যুবদল নেতার ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও ৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার গাজীবাড়ি ও গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কৈবর্তখালী এলাকার কামরুল ইসলাম জাকির মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান লিমন (২২), একই এলাকার মো. মোশারেফ সিকদারের ছেলে মো. রিয়াজুল ইসলাম হৃদয় (২০) এবং গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো. মোশারেফ শরীফের ছেলে মো. আলী হোসেন শরীফ (১৯)।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বড় কৈবর্তখালী এলাকায় অভিযান চালানো হয়। পরে গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও ৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্ম ওসি তদন্ত মো. ফিরোজ কামাল বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

আরও

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে ফেনীতে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন...

২০২৬-০৯-১২ ১৫:৪৯

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সারা দেশ

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে...

২০২৬-০৯-১২ ১৫:৪৭

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

সারা দেশ

কুয়াকাটায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের আনন্দভ্রমণ

পেশাগত ব্যস্ততা আর সংবাদ সংগ্রহের দৌড়ঝাঁপ থেকে খানিকটা দূরে গিয়ে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কুয়াকাটায় আনন্দভ্রম...

২০২৬-০৯-১২ ১৫:৪৬

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

সারা দেশ

নীলফামারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও...

২০২৬-০৯-১২ ১৫:৪৫

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

সারা দেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামা...

২০২৬-০৯-১২ ১৫:৪৪